মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে বলে দাবি উঠেছে ইরাকভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গোষ্ঠীটি এক বিবৃতিতে দাবি করেছে, তাদের সদস্য ও সমর্থকদের অনুদানে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। বিবৃতিতে ট্রাম্পকে হত্যা করলে ওই অর্থ পুরস্কার হিসেবে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এ ধরনের ঘোষণা সহিংসতাকে উসকে দেয় এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।