মার্কিন হামলার জবাবে যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তিনি অভিযোগ করেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বারবার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। তার দাবি, এসব ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের চাপ, আধিপত্যবাদ ও সামরিক আগ্রাসনের জবাব দিতে ইরান এবং তার আঞ্চলিক মিত্ররা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে মার্কিন বাহিনীকে কঠোর পরিণতিরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।