শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

জর্ডানে মার্কিন সেনানিবাসে হামলার দাবি আইআরজিসির, নিহতের দাবি কয়েকজন সেনা

জর্ডানের আল-রুকবান এলাকায় অবস্থিত মার্কিন সেনানিবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কয়েকজন মার্কিন সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘অপারেশন নাসর ২’-এর অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

আইআরজিসির দাবি, হামলায় মার্কিন সেনাদের আবাসিক কমপ্লেক্স লক্ষ্যবস্তু করা হয় এবং এতে বহুসংখ্যক সেনা নিহত হয়েছেন। তবে এ দাবি সম্পর্কে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং পরবর্তী সমঝোতা চুক্তির পরও দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে উভয় পক্ষ একে অপরের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

জর্ডানে মার্কিন সেনানিবাসে হামলার দাবি আইআরজিসির, নিহতের দাবি কয়েকজন সেনা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x