মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ ঢাকা   
বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ

আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

ইয়েমেনের জনপ্রিয় অভিযাত্রী ও কনটেন্ট নির্মাতা আল কাকা বিন আনতার, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইয়েমেনের স্পাইডার-ম্যান’ নামে পরিচিত ছিলেন, এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই বিপজ্জনক পাহাড় ও আগ্নেয়গিরি বেয়ে ওঠার সাহসিকতার জন্য তিনি ব্যাপক পরিচিতি পেয়েছিলেন।

রোববার (১৪ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানানো হয়, গত শুক্রবার ইয়েমেনের আল ধালে প্রদেশে অবস্থিত হরাদত দামত নামের একটি মৃত আগ্নেয়গিরিতে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ৩০ বছর বয়সী আল কাকা আগ্নেয়গিরিটির খাড়া ও পাথুরে ঢাল বেয়ে ওপরে উঠছিলেন। এ সময় হঠাৎ তার হাত ফসকে যায় এবং তিনি গভীর জ্বালামুখের ভেতরে পড়ে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগ্নেয়গিরিটির জ্বালামুখ প্রায় ১২০ মিটার গভীর ছিল, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আল কাকা দীর্ঘদিন ধরে ইয়েমেনের দুর্গম পাহাড়, উঁচু পর্বতচূড়া এবং পরিত্যক্ত আগ্নেয়গিরিগুলোতে আরোহণ করে ভিডিও তৈরি করতেন। তার ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে লাখো দর্শকের নজর কাড়ে। বিশেষ করে কোনো ধরনের দড়ি, হেলমেট বা নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই বিপজ্জনক উচ্চতায় ওঠার কারণে তিনি সবার কাছে ‘ইয়েমেনের স্পাইডার-ম্যান’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন।

তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত ও অনুসারীরা তাকে একজন সাহসী অভিযাত্রী হিসেবে স্মরণ করছেন। একই সঙ্গে অনেকেই এমন ঝুঁকিপূর্ণ অভিযানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন।

স্থানীয় প্রশাসন ঘটনাটির তদন্ত করছে এবং উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে কাজ করেছে বলে জানা গেছে। আল কাকার মৃত্যু ইয়েমেনের সামাজিক যোগাযোগমাধ্যম অঙ্গন এবং অভিযাত্রী মহলে গভীর শোকের সৃষ্টি করেছে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ বনশ্রী নিউজ (Banasree News) | সত্যের সন্ধানে প্রতিক্ষণ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x